Armine Nutting Gosling Statue in Bannerman Park
  • Home
  • Cultural Reflections
    • বাংলা | Bangla
    • Français | French
    • Deutsch | German
    • हिन्दी | Hindi
    • Ìgbò | Igbo
    • Inuit (English)
    • العربية | Lebanese Arabic
    • Oluganda | Luganda
    • 普通话 | Mandarin
    • Mi'kmaw (English)
    • नेपाली | Nepali
    • ​اردو | Pakistani Urdu
    • فارسی | Persian
    • Português | Portuguese
    • ਪੰਜਾਬੀ | Punjabi
    • Русский | Russian
    • Español | Spanish
    • தமிழ் | Tamil
    • Türkçe | ​Turkish
    • українська | Ukrainian
    • اردو | Urdu
  • Armine's Story
  • Dedications
  • PROJECT INFO

বাংলা | Bangla


আমরা বিশ্বের নানা প্রান্তে অনেক অসাধারণ নারীর সম্পর্কে  শুনি, কিন্তু তারা সবাই ইতিহাসে জায়গা করে নিতে পারে না। আমাদের দেশ বাংলাদেশেও বহু নারী পথিকৃৎ আছেন যাঁরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের প্রেক্ষাপটে, এমনই একজন ছিলেন আর্মিন নাটিং গোসলিং। কানাডার কেবেকে ১৮৬১ সালে জন্ম নেওয়া আর্মিনের শৈশব কেটেছিল সীমিত সুযোগ-সুবিধার মধ্যে। মায়ের ত্যাগ আর উচ্চাকাঙ্ক্ষা দেখে আর্মিন ছোটবেলা থেকেই শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাক্ষেত্রে ডিগ্রি শেষ করার পর, তিনি নিউফাউন্ডল্যান্ডের চার্চ অব ইংল্যান্ড গার্লস স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন। ১৮৮২ সালে, আর্মিন একা একা সেন্ট জনস শহরে চলে যান। ভাবা যায়? বাংলাদেশি নারীরা যখন আজও একদম অপরিচিত কোনো এলাকায় একা কাজ করতে যান, সেটা আমাদের সমাজে এখনো ব্যতিক্রম হিসেবেই দেখা হয়। সেন্ট জনসে আর্মিন এক বোর্ডিং হাউসে থাকতেন, সেখানেই আরেক তরুণ অভিবাসী গিলবার্ট গোসলিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে তারা ১৮৮৮ সালে বিয়ে করেন।

আর্মিন মাতৃস্বাস্থ্য ও শিশুকল্যাণ ক্ষেত্রে একজন বিশাল প্রবক্তা ছিলেন। সম্ভবত তার ছয় সন্তানের মধ্যে দুইজনকে শিশুকালে হারানোর অভিজ্ঞতা থেকেই এই উপলব্ধি এসেছে। তিনি সমাজে নারীদের অবদানকে গুরুত্ব দিয়ে তুলে ধরতেন তার স্বেচ্ছাসেবার মাধ্যমে, যদিও তখন নারীদের কাজকে খুব একটা মূল্য দেওয়া হতো না। তখন নিউফাউন্ডল্যান্ডে নারীদের ভোটাধিকার ছিল না। যেসব নাগরিকরা মনে করতেন যে নারীদের এই অধিকার পাওয়া উচিত, তাদের “ট্রাবলমেকারস” বা ঝামেলাবাজ ডাকা হতো। কিন্তু আর্মিন ছিলেন সাফ্রেজ আন্দোলনের প্রতি একনিষ্ঠ। ১৯০৮ সালে, আর্মিন সেন্ট জনস ডেইলি নিউজে একটি গুরুত্বপূর্ণ চিঠি লেখেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন—যতদিন নারীদের ভোটাধিকার দেওয়া হবে না, নিউফাউন্ডল্যান্ডে ততদিন ব্যক্তিস্বাধীনতার অভাব থাকবে। এই বিষয়টি বিভিন্ন সামাজিক সংগঠনে আলোচিত হচ্ছিল, অথচ আশ্চর্যের ব্যাপার হলো— সেসব আলোচনায় নারীদের অংশগ্রহণই নিষিদ্ধ  ছিল! ব্যাপারটা চেনা চেনা লাগছে না?

আর্মিন তাও নিরাশ না হয়ে গড়ে তোলেন “লেডিজ রিডিং রুম”—একটি জায়গা, যেখানে নারীরা বই পড়তেন এবং নিজেদের মতো করে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। ১৯১২ সালে আর্মিন সেখানে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। তার বক্তব্যে দেশের আইন প্রণয়নে নারীদের প্রতিনিধিত্বের গুরুত্ব তিনি তুলে ধরেন। এর মাধ্যমে তিনি সাফ্রেজ আন্দোলনের একজন বলিষ্ঠ নেত্রী হয়ে ওঠেন। তবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়াতে আন্দোলনে কিছুটা বিরতি আসে যেহেতু তখন নারীরা অন্যান্য দায়িত্ব পালন করেন। যারা ঘরে ছিলেন, তারা উইমেন্‌স প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন (ডব্লিউপিএ)-তে যোগ দিয়ে তহবিল সংগ্রহে অংশ নেন। এই সংগঠনের সেক্রেটারি আর্মিন উপলব্ধি করলেন ডব্লিউপিএ-এর নেটওয়ার্কটি  যুদ্ধ শেষে সাফ্রেজ আন্দোলনকে এগিয়ে নিতে প্রয়োজন হবে।

১৯২০ সালে, আর্মিন যৌথভাবে প্রতিষ্ঠা করেন এনএল উইমেনস ফ্র্যাঞ্চাইজ লিগ। এ সংগঠনের মাধ্যমে সাফ্রেজিস্ট নারীরা ভোটাধিকারের জন্য তদবির, তহবিল সংগ্রহ, ও প্রচার-প্রচারণা দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতেন। ডব্লিউপিএ-এর নেটওয়ার্কের সহযোগিতায় এই লিগ নিউফাউন্ডল্যান্ডের ইতিহাসের অন্যতম বৃহৎ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালায়—যেখানে ২০,০০০টি স্বাক্ষর পাওয়া যায় নারী ভোটাধিকার দাবিতে। ১৯২১ সালে, সেন্ট জনসে নারীরা পৌরসভা নির্বাচনে ভোটাধিকার পান—মেয়র হিসেবে গিলবার্ট গোসলিংয়ের সক্রিয় সহায়তায়। আর ১৯২৫ সালে, অবশেষে নিউফাউন্ডল্যান্ডের সব নারী পূর্ণ ভোটাধিকার লাভ করেন। দুর্ভাগ্যজনকভাবে, এই লক্ষ্য অর্জনের জন্য ১৭ বছর কাজ করার পর, আর্মিন এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন না, কারণ তিনি অসুস্থ গিলবার্টের সাথে বারমুডায় ছিলেন।
​

আর্মিন নাটিং গোসলিং একজন অসাধারণ নারী এবং নিউফাউন্ডল্যান্ডে নারী অধিকারের অগ্রদূত ছিলেন। ভাবতে অবাক লাগে, উন্নত উত্তর আমেরিকার একটি স্বাধীন ডমিনিয়নে নারীরা পুরুষদের তুলনায় অনেক পরে পূর্ণ ভোটাধিকার পেয়েছেন! অথচ বাংলাদেশ, যদিও একটি অনুন্নত দেশ হিসেবে স্বাধীনতা অর্জন করেছে, আমাদের নারীরা শুরু থেকেই, অর্থাৎ ১৯৭১ সালের স্বাধীনতার পরপরই, পূর্ণ ভোটাধিকার ভোগ করে এসেছেন। আসলে আমাদের সংবিধানেও প্রথম থেকেই স্পষ্টভাবে নারী ও পুরুষের আইনি সমতার কথা বলা আছে। বিষয়টা নিঃসন্দেহে একটি চমকপ্রদ তুলনা। সীমান্ত আর সংস্কৃতির পার্থক্য থাকলেও, আর্মিনের গল্প সব নারীর মনেই দাগ কাটে। তিনি ছিলেন এমন একজন নারী, যিনি তার বিশ্বাসের জন্য বারবার লড়াই করেছেন—এবং সেটাই আজকের নারীদের জন্য সবচেয়ে তাত্পর্যপূর্ণ শিক্ষা। বিশেষ করে বাংলাদেশের নারীদের জন্য, যাঁরা অতীত এবং বর্তমান—দুই সময়েই নিজেদের অধিকার আদায়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছেন। আর্মিনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে, আমরা সেই সকল নারীদের সফলতা উদযাপন করতে থাকি—যারা কখনো নিজেদের ছোট করে না দেখে ন্যায়ের পক্ষে অটল থাকেন।

We hear of many spectacular women around the globe, but not all of them make it into the history books.

We have many examples of female pioneers in our country Bangladesh too.
​
In the context of Newfoundland and Labrador, one such woman was Armine Nutting Gosling.

A Canadian born in Quebec in 1863, Armine had a childhood of limited means.

Given her mother’s sacrifices and ambition, Armine understood the importance of education from a young age and excelled in it. 

After completing her Education degree at a college associated with McGill University, she accepted the position of Principal at the Church of England Girls’ School in Newfoundland.

In 1882, Armine moved to St. John’s all on her own.

Can you picture a Bangladeshi woman moving to a completely unknown part of the country for work by herself?

Well, I’m sure they exist, but are certainly an anomaly even today.

Armine resided in a boarding house where she found companionship in another young immigrant, Gilbert Gosling. The couple married in 1888. 

Armine was a huge advocate for maternal health and children’s welfare, possibly as a result of losing two of her six children during infancy.

Through her volunteering efforts, Armine emphasized the importance of women’s contributions to society despite their devaluation.

Women in Newfoundland did not have voting rights then, and the citizens who thought they deserved so were labeled troublemakers, but Armine was very passionate about the suffrage movement.

In 1908, Armine wrote an important letter to the St. John’s Daily News where she spoke her mind about how Newfoundland would never truly be free while it deprived women the right to vote.

The issue was debated in clubs and societies, which women were shockingly excluded from.

Doesn’t that sound familiar? 

Armine remained hopeful and started the Ladies Reading Room, a space for women to read about and hold their own debates on current affairs.

In 1912, Armine gave an inspiring speech there that underlined the importance of the representation of female voices in legislation, making Armine a strong leader for the movement.

However, World War I led to a pause while women fulfilled their duties.

The women who stayed home joined the WPA (Women’s Patriotic Association) and raised funds.

As Secretary, Armine saw the strong interconnectedness of the WPA as an opportunity to expand the suffrage movement after the war ended. 

In 1920, Armine co-founded the Newfoundland Women’s Franchise League, an organization of suffragists who lobbied the government via canvassing and the media.

Along with the WPA’s network, the Women’s Franchise League circulated one of the biggest petitions in NL history, with 20,000 signatures in support of the suffrage movement.

Women received the municipal vote in St. John’s in 1921, aided by Gilbert as Mayor. In 1925, all women in Newfoundland were finally granted full suffrage.

Sadly, Armine was absent as they were in Bermuda due to Gilbert’s deteriorating health. 
​
Armine Nutting Gosling was a remarkable woman and a trailblazer for women’s rights in Newfoundland.

As a sovereign dominion in North America, isn’t it surprising that women received full suffrage much later than men?

Despite beginning as an underdeveloped nation, Bangladeshi women actually had full suffrage since our independence in 1971.

In fact, our constitution highlighted the equality of men and women in terms of legislation.

It is indeed an interesting juxtaposition.

Irrespective of the differences as a result of borders and culture, Armine’s story resonates with women universally.

She was a woman who consistently fought for what she believed in, and that is the most important takeaway for women today, including Bangladeshi women who have also made incredible strides in securing their rights.

​In honour of Armine's memory, may we continue to applaud all the women who never shrink themselves and always stand for what's right.

Picture
Manaar Shahabuddin (she/her)

Manaar Shahabuddin is a Bangladeshi student going into the final year of her BA in Communication and Media Studies, with a minor in Sociology and a certificate in Criminology.

She is an emerging journalist, and an avid volunteer across the local community ranging from the arts to social justice.

​Manaar has represented her country Bangladesh and her mother tongue Bengali on multiple platforms previously and continues to do so.

← Browse (Urdu)
Back to list
Browse (French) →

Public Funders

Picture
Picture
Picture

Trailblazers

Picture

​​Elinor Gill Ratcliffe, C.M., U.N.L., LLD (hc)

Picture

​Innovators

Picture

Margot Duley
​& Carol Haddad


Illuminators

Picture
Picture
Picture
Picture
Picture

The Armine Nutting Gosling statue is a legacy project of the PerSIStence Theatre Company. Copyright © 2025
  • Home
  • Cultural Reflections
    • বাংলা | Bangla
    • Français | French
    • Deutsch | German
    • हिन्दी | Hindi
    • Ìgbò | Igbo
    • Inuit (English)
    • العربية | Lebanese Arabic
    • Oluganda | Luganda
    • 普通话 | Mandarin
    • Mi'kmaw (English)
    • नेपाली | Nepali
    • ​اردو | Pakistani Urdu
    • فارسی | Persian
    • Português | Portuguese
    • ਪੰਜਾਬੀ | Punjabi
    • Русский | Russian
    • Español | Spanish
    • தமிழ் | Tamil
    • Türkçe | ​Turkish
    • українська | Ukrainian
    • اردو | Urdu
  • Armine's Story
  • Dedications
  • PROJECT INFO